বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফাইল ছবি
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এবারের অধিবেশন সংক্ষিপ্ত হলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাসের পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে।
সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বুধবার গণমাধ্যমকে জানিয়েছেন, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হবে। বিরোধী দল কোনো গুরুত্বপূর্ণ ইস্যু উত্থাপন করলে তা নিয়েও আলোচনা হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে গত ১১ আগস্ট এই অধিবেশন আহ্বান করা হয়। সংবিধান অনুযায়ী, দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হতে পারে না। এর আগে গত ১৫ জুলাই সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছিল।
আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে নতুন অধিবেশন শুরুর বাধ্যবাধকতা থাকলেও সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের জাতিসংঘ সম্মেলনে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে। এ কারণে নির্ধারিত সময়ের আগেই তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন শেষে ২১ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাবেন।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, এবারের অধিবেশনে পাঁচটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন আইন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন ইতোমধ্যে বিল আকারে উত্থাপনের জন্য সংসদ সচিবালয়ে জমা হয়েছে।
এ ছাড়া মন্ত্রিসভায় অনুমোদিত ব্যাংক রেজ্যুলেশন (সংশোধন) আইন এবং র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত বাহিনী গঠনের লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনও বিল আকারে উত্থাপনের জন্য শিগগির সংসদ সচিবালয়ে জমা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব বিল সংসদে উত্থাপনের পর চলতি অধিবেশনেই পাস হতে পারে। ফলে মানবাধিকার, গুম প্রতিরোধ, সম্পত্তি হস্তান্তর, ব্যাংকিং খাত এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামো—বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এই অধিবেশনে বড় ধরনের আইনগত পরিবর্তনের উদ্যোগ দেখা যেতে পারে।
অন্যদিকে সংসদীয় স্থায়ী কমিটি গঠনও এবারের অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বিরোধী দল কোনো গুরুত্বপূর্ণ ইস্যু উত্থাপন করলে অধিবেশনে তা নিয়ে আলোচনা হওয়ার কথাও জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ।
সব মিলিয়ে সংক্ষিপ্ত সময়ের হলেও ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আইন প্রণয়ন ও সংসদীয় কার্যক্রমের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।