বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

২০২৬-২৭ অর্থবছরে বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের সন্তানদের কর্মমুখী প্রশিক্ষণ প্রদান ও টেকসই আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭৫ লাখ টাকার বিশেষ অনুদান ছাড় করেছে সরকার।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ তথ্য ও আর্থিক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থান’ শীর্ষক বিশেষ কর্মসূচির আওতায় নির্ধারিত সরকারি অনুদান তহবিল থেকে এই অর্থ ছাড় করা হয়।
ছাড়কৃত অর্থের যথাযথ ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বেশ কয়েকটি বাধ্যতামূলক শর্ত নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে—মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে উপকারভোগী প্রশিক্ষণ সমিতিগুলোর যাবতীয় হালনাগাদ তথ্য অন্তর্ভুক্ত করা, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের মাঝে সহায়তার অর্থ সরাসরি ও যথাযথভাবে বিতরণ নিশ্চিত করা এবং বরাদ্দকৃত অর্থ একটি এফডিআর (FDR) বহনকারী তফসিলি ব্যাংক হিসাবে সংরক্ষণ করা।
অর্থ ব্যয়ের ক্ষেত্রে বিদ্যমান সব ধরনের সরকারি আর্থিক বিধি-বিধান ও নিয়মাবলী কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়ে মন্ত্রণালয় জানায়, কার্যক্রমের আর্থিক ব্যয় ও অগ্রগতি সংক্রান্ত পূর্ণাঙ্গ এবং প্রত্যয়িত প্রতিবেদন—অবশিষ্ট তহবিল ও ব্যাংক স্থিতি সংক্রান্ত যাবতীয় তথ্যসহ—আগামী ২০ জুন ২০২৭ তারিখের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
উক্ত ৭৫ লাখ টাকার জন্য বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহাপরিচালককে প্রধান ‘আহরণ ও বিতরণ কর্মকর্তা’ (ডিডিও) হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তার কার্যালয় থেকে এই অর্থ উত্তোলন করবেন এবং বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের পুনর্বাসনে নির্ধারিত লক্ষ্য অনুযায়ী অর্থ ব্যয় নিশ্চিত করবেন।