বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে মঙ্গলবার (২৫ আগস্ট) রায় ঘোষণা করা হবে। প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে গত সোমবার রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। অভিযোগে বলা হয়, তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পাশাপাশি হত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০২৫ সালের ১৩ এপ্রিল অভিযোগপত্র দেয়। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় এবং রাষ্ট্রপক্ষে ২৯ জনের সাক্ষ্য নেওয়া হয়। মাত্র ১৩ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষ করে ওই বছরের ১৭ মে রায় ঘোষণা করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। মামলার অপর তিন আসামি সজীব শেখ, তার ছোট ভাই এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।
আইন অনুযায়ী, নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের রায় হলে তা অনুমোদনের জন্য উচ্চ আদালতে পাঠাতে হয়। সেই ধারাবাহিকতায় মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পরে পেপারবুক প্রস্তুত করে মামলাটি শুনানির জন্য বিশেষ বেঞ্চে ওঠে।
সোমবার হাইকোর্টে শুনানি শেষ হওয়ার পর মঙ্গলবার রায় ঘোষণার দিন নির্ধারিত হওয়ায় মামলাটির চূড়ান্ত পরিণতির দিকে নজর রয়েছে। এখন নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না নাকি রায়ে কোনো পরিবর্তন আসবে সেটিই দেখার বিষয়।