বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যপ্রণালী সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, সংসদীয় কার্যক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যাবতীয় দায়িত্ব স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান পালন করবেন। তবে তাঁর অনুপস্থিতিতে সংসদে এই দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ ছাড়া অতিরিক্ত বিকল্প হিসেবে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংসদে নিয়মিত মন্ত্রীরা কোনো কারণে অনুপস্থিত থাকলে তাঁদের বিকল্প হিসেবে কারা কার্যভার পরিচালনা করবেন, তাও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: সংসদীয় দায়িত্ব পালন করবেন মন্ত্রী ড. আব্দুল মঈন খান; তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
খাদ্য মন্ত্রণালয়: দায়িত্ব পেয়েছেন মন্ত্রী আফরোজা খানম; তাঁর অনুপস্থিতিতে সংসদীয় বিষয়াদি সামলাবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়: সংসদের দায়িত্ব পালন করবেন মন্ত্রী আন্দালিব রহমান; তাঁর বিকল্প হিসেবে দায়িত্ব সামলাবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন মন্ত্রী সাচিং প্রু। তবে এ দুজনের যেকোনো একজনের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং আগের সংসদীয় দায়িত্ব সংক্রান্ত প্রজ্ঞাপনের অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। গত ২১ আগস্ট নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ এবং মন্ত্রিসভার দপ্তর পুনর্বণ্টনের ধারাবাহিকতায় সংসদীয় কার্যক্রমে এই নতুন দায়িত্ব বণ্টন করা হলো।