বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

উপরে বাঁ থেকে আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী; (নিচে বাঁ থেকে) হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন -ছবি : সংগৃহীত
বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলে চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান।
নতুন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।
অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মন্ত্রিসভায় নতুন দায়িত্ব বণ্টন নিয়ে সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রপতি হওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেটি পেতে পারেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল মঈন খান।
এদিকে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। বর্তমানে এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দেওয়ার কথা রয়েছে। বর্তমানে এ মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা)কে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে সরকারের একাধিক সূত্র।
অন্যদিকে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হলেও তার নির্দিষ্ট মন্ত্রণালয় বা দায়িত্বের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
মন্ত্রিসভার এই রদবদল বিএনপি সরকারের প্রথম বড় ধরনের মন্ত্রিসভা পুনর্বিন্যাস হিসেবে দেখা হচ্ছে। নতুন দায়িত্ব বণ্টনের মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি আনার পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।