বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত রয়েছেন। পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ তেলাওয়াত শেষে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান।
শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এরপর আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের আনুষ্ঠানিকতা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে ১৬৭ ভোটের ব্যবধানে জয় পান মির্জা ফখরুল। পরে নির্বাচন কমিশন তাকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।
রাষ্ট্রপতির শপথকে ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এসএসএফ, ঢাকা মহানগর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বঙ্গভবন ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছেন। আমন্ত্রিত অতিথিদের নির্ধারিত প্রবেশপথে পরিচয় ও পাস যাচাইয়ের পর কয়েক ধাপে তল্লাশি করে অনুষ্ঠানস্থলে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে।
শপথ অনুষ্ঠানের পাশাপাশি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের আয়োজনও রয়েছে। ফলে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন দায়িত্ব গ্রহণের এই অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনে তৈরি হয়েছে বিশেষ আনুষ্ঠানিক পরিবেশ।