বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
সভায় স্বাস্থ্য, নৌপরিবহন, সড়ক, পানি সম্পদ, স্থানীয় সরকার, প্রাণিসম্পদ ও বিদ্যুৎ খাতের মোট ১১টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৪৬ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৮ হাজার ৭৭৭ কোটি ৩০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে। বৈদেশিক ঋণ ও অনুদান থেকে আসতে পারে ১ হাজার ৩৬১ কোটি ১০ লাখ টাকা। পাশাপাশি একটি প্রকল্পে সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়নও রয়েছে।
সভায় আলোচনার জন্য ওঠা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজের জরাজীর্ণ ও অনুপযোগী স্থাপনা পুনর্নির্মাণ এবং ১০টি মেডিকেল কলেজে ১৯টি হোস্টেল ভবন নির্মাণের সংশোধিত প্রকল্প।
এ ছাড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনা, গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ, ধরলা নদীর ডান তীর সংরক্ষণ, সীতাকুণ্ডে উপকূলীয় বাঁধ নির্মাণ এবং তুরাগ নদী ও গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড সংরক্ষণের প্রকল্পও রয়েছে।
এর বাইরে প্রাণিসম্পদ অধিদফতরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জামালপুরে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং ডেসকো এলাকার বিদ্যুৎ অবকাঠামো সম্প্রসারণের সংশোধিত প্রস্তাবও সভায় পর্যালোচনা করা হচ্ছে।
সভায় প্রতিটি প্রকল্পের ব্যয়, অর্থায়নের উৎস ও বাস্তবায়ন পরিকল্পনা যাচাই করে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।