বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আবদুল হান্নান মাসউদ -ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসন থেকে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ শূন্য ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
হলফনামায় জালিয়াতির অভিযোগ তুলে নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন বুধবার (১৯ আগস্ট) এ রিট আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী এবিএম ইব্রাহিম খলিল।
রিট আবেদনে বলা হয়েছে, নির্বাচনী হলফনামা সম্পর্কে যথাযথভাবে অবগত না হয়েই তাতে স্বাক্ষর করে জমা দেওয়ার বিষয়টি হান্নান মাসউদ নিজেই স্বীকার করেছেন। আইনজীবীর দাবি, এ ধরনের কর্মকাণ্ড জালিয়াতির শামিল। এ কারণে তার সংসদ সদস্য পদ কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
রিটটি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে এনসিপির প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে বিজয়ী হন আবদুল হান্নান মাসউদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ মাহবুবের রহমান ধানের শীষ প্রতীকে পান ৬৪ হাজার ২১ ভোট।