বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম -ছবি : সংগৃহীত
সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাসের কার্যক্রমে পুরোপুরি সন্তুষ্ট নন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এই সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ শুরু হয়েছে তবে এসব উদ্যোগের সুফল মাঠপর্যায়ে দৃশ্যমান হতে আরও সময় প্রয়োজন।
সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সরকারের ছয় মাসের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা, খাল-লেক সংস্কার এবং রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ শুরু হয়েছে। তবে এসব প্রকল্পের বাস্তব সুফল পেতে কিছুটা সময় লাগবে।
বর্ষাকালে ঢাকার জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, এবারের বর্ষায় জলজটের সময় তুলনামূলকভাবে কম ছিল। তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ ক্ষেত্রে সরকারের সীমাবদ্ধতা রয়েছে বলেও স্বীকার করেন তিনি।
মীর শাহে আলম বলেন, ছয় মাসের কাজের সামগ্রিক মূল্যায়নে সরকার খুব একটা সন্তুষ্ট নয়। তবে যেসব উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে সেগুলোর ফলাফল ধীরে ধীরে দৃশ্যমান হবে।
তিনি জানান, নতুন সরকারের কাজের ধরন ও পরিকল্পনা বুঝতে শুরুতে কিছুটা সময় লেগেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও নতুন কর্মপদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে সময় প্রয়োজন হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াও এগিয়ে চলছে। কিছু উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে রয়েছে, আবার কিছু প্রকল্প অর্থায়নের পর্যায়ে আছে।
দেশজুড়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ছয় মাসে অনেক ক্ষেত্রেই অগ্রগতি হয়েছে। তবে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় বড় ধরনের সীমাবদ্ধতা তৈরি হয়েছে।
মীর শাহে আলম বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কার্যকরভাবে পরিচালনা করা কঠিন। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা দায়িত্বে ফিরে এলে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সেবার মানও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।