বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মার্কিন-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) ব্যবসায়ী প্রতিনিধি দল -ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ঢাকায় এসেছে মার্কিন-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানিয়েছেন, দুই দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতেই ব্যবসায়ী প্রতিনিধিদের এই সফর।
বুধবার (১২ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ইউএসবিবিসির প্রতিনিধিদলকে স্বাগত জানান।
তিনি বলেন, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলকে ঢাকায় স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানি বাংলাদেশে নতুন ব্যবসায়িক সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করতে এসেছে।
রাষ্ট্রদূতের বক্তব্য অনুযায়ী, জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতকে সফরের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে। এসব খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ৫০ বছরেরও বেশি সময়ের অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মার্কিন-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে।
ইউএসবিবিসির প্রেসিডেন্ট এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অতুল কেশাপের নেতৃত্বে প্রতিনিধিদলটি ওই বৈঠকে অংশ নেয়।
সফরকালে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ, বিভিন্ন খাতে সম্ভাবনা এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বাংলাদেশের জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতে মার্কিন কোম্পানিগুলোর আগ্রহ বাড়লে ভবিষ্যতে বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে।