বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন -ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে বাংলাদেশ-ভারত সম্পর্কেও সমাধানের অযোগ্য কোনো সংকট নেই বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, এটি গুজবের একটি অংশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের খবর সরকারের নজরে এসেছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে আমলে নিচ্ছে না।
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, দুই দেশের সম্পর্কে এমন কোনো জটিলতা নেই যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।
জহির উদ্দিন স্বপনের ভাষ্য, ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, দুই দেশের মধ্যে এমন কোনো সংকট নেই যা সমাধান করা অসম্ভব। বাংলাদেশ থেকে ইতিবাচক বার্তা নিয়েই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করতে গেছেন।
তিনি বলেন, ইতিবাচক ফলাফলের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে। দুই দেশের সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে তরুণদের ভূমিকার গুরুত্বও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, একটি দেশ ও জাতির প্রধান শক্তি তরুণরা। দেশের বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলাসহ জাতীয় উন্নয়নে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তরুণদের যথাযথ শিক্ষা ও দক্ষতা দিতে পারলে তারা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বড় অবদান রাখতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিশ্ব এখন তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের প্রস্তুত করতে তাদের আত্মউন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
তিনি বলেন, তরুণদের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।