বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের চূড়ান্ত তারিখ নির্ধারণে আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তির মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন বুধবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে।
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। সভাটি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে, যেখানে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে নির্ধারিত টেলিফোন বা ফ্যাক্স নম্বরে (০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭) কিংবা সংশ্লিষ্ট জেলার ডিসি বা ইউএনও-কে জানানোর অনুরোধ করা হয়েছে।