বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
জুলাই আন্দোলনকারীরা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে দেশকে দ্বিতীয়বার স্বৈরাচারমুক্ত ও স্বাধীন করেছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, জুলাইয়ের বীর সন্তানদের এই অবদান কেবল মুখে উচ্চারণের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রত্যেকে নিজ নিজ কর্মে ও অন্তরে লালন করতে হবে।
শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল ময়দানে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থান দিবস'-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাকারিয়া তাহের বলেন, বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে জুলাইয়ের রাজপথে নেমেছিলেন ছাত্র-জনতা। শহীদদের সেই রক্ত ও ত্যাগকে বৃথা যেতে না দেওয়ার জন্য বর্তমান সরকার তাঁদের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
বিগত দেড় দশকের শাসনব্যবস্থার সমালোচনা করে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের দুঃশাসনে ক্ষতিগ্রস্ত হওয়া দেশকে পুনর্গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি আশ্বাস দেন যে, বর্তমান নেতৃত্বের অধীনে দেশ সঠিক অভিমুখে পরিচালিত হবে।
গণঅভ্যুত্থানে প্রাণ হারানো পরিবারগুলোর উদ্দেশ্যে গণপূর্তমন্ত্রী জানান, তাঁর মন্ত্রণালয়ের আওতাধীন যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা অন্যান্য শহীদদের মতো জুলাইয়ের শহীদ পরিবারগুলোকেও নিশ্চিত করা হবে। রাষ্ট্র ঘোষিত কোনো সুবিধা পেতে সমস্যা হলে সরাসরি যোগাযোগের অনুরোধ জানান তিনি।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রদলের প্রতিনিধি, বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।