বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
টরোন্টো-রোম-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিপর্যয়ে রোমে আটকে পড়া যাত্রীদের থাকা-খাওয়া ও চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ইতোমধ্যে প্রায় ১০০ জন যাত্রীকে রোমের বিভিন্ন হোটেলে স্থানান্তর করা হয়েছে এবং অবশিষ্টাংশ যাত্রীদের বিমানবন্দর লাউঞ্জে রেখে প্রয়োজনীয় সেবা প্রদান করা হচ্ছে।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, বয়স্ক, অসুস্থ, নারী ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ যত্নের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকির জন্য রোমস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক বিমানবন্দরে উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, ইতালি সময় ৭ আগস্ট রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিজি-৩০৬ ফ্লাইটটি গ্রাউন্ডেড করা হয়। একই উড়োজাহাজ দিয়ে ফিরতি ফ্লাইট পরিচালনার কথা থাকায় ঢাকা-রোম-টরোন্টো রুটের বিজি-৩০৫ ফ্লাইটটিও সূচী বিপর্যয়ের মুখে পড়ে।
ত্রুটি নিরসনে প্রয়োজনীয় যন্ত্রাংশসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীদের একটি প্রতিনিধি দল বিজি-৩০৫ ফ্লাইটে করে গত শনিবার সন্ধ্যায় রোমে পৌঁছেছে। প্রকৌশলীদের মেরামত কাজ ও নিরাপত্তা পরিদর্শন শেষে উড়োজাহাজটিকে উড্ডয়নের ছাড়পত্র দেওয়া হবে।
প্রযুক্তিগত কার্যক্রম শেষে রোম থেকে রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়া ফ্লাইটটি রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। জাতীয় পতাকাবাহী সংস্থাটি জানায়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সমস্ত সহায়তা অব্যাহত রাখা হয়েছে।