বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি : সংগৃহীত
আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের সব কৃষকের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রকৃত কৃষকদের শনাক্ত করে স্বচ্ছ ও নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি করতে হবে, যাতে সরকারি সব ধরনের কৃষি সহায়তা সঠিক ব্যক্তির কাছে পৌঁছানো নিশ্চিত করা যায়।
মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড-সংক্রান্ত এক পর্যালোচনা সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
সভায় প্রধানমন্ত্রী বলেন, নতুন কৃষক কার্ডে কৃষকের ছবি ও কিউআর কোড সংযুক্ত থাকবে। পাশাপাশি কৃষকের পরিচয়, কৃষি উৎপাদনসংক্রান্ত তথ্য, সরকারি সহায়তা গ্রহণের ইতিহাস এবং কৃষিপণ্যের বাজার-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের ব্যবস্থাও রাখতে হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে কার্ডের নকশা ও প্রস্তুত কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।
উপ-প্রেস সচিব জানান, কৃষকদের ব্যাংক হিসাব খোলার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলে ধাপে ধাপে কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে।
সরকারের লক্ষ্য, কৃষি ভর্তুকি, সহজ শর্তের ঋণ, প্রণোদনা এবং অন্যান্য সরকারি সুবিধা যেন দ্রুত ও সহজে প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া যায়। এ উদ্দেশ্যেই কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সভায় জানানো হয়, চলতি অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষক কৃষক কার্ডের আওতায় আসবেন। আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় ২ কোটি কৃষককে এ কর্মসূচির অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সভায় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি এস এম আমীর হামজা শাতিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।