বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সততা, জনসেবা ও সমতা হতে হবে মূল নীতি।
চট্টগ্রামের বাঁশখালীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সততা ও জনসেবার কোনো বিকল্প নেই এবং বৈষম্যের কোনো স্থান নেই। তিনি দেশ গঠনে জনগণের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে প্রত্যেককে নিজেদের আয়, সময় ও শ্রমের একটি অংশ দরিদ্র ও প্রান্তিক মানুষের কল্যাণে ব্যয় করার আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় না থাকলেও জিয়াউর রহমান ফাউন্ডেশন সবসময় দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক বন্যার প্রসঙ্গ তুলে মীর হেলাল বলেন, বন্যার পূর্বাভাস পাওয়ার পর সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। চট্টগ্রাম পার্বত্যাঞ্চলসহ ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের জীবন রক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের স্মরণ করিয়ে দেন যে দেশের প্রকৃত মালিক জনগণ।
তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করা এবং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করা সবার সম্মিলিত দায়িত্ব।
এ সময় বিএনপির নেতা-কর্মীরা গত ১৯ বছরে অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন মীর হেলাল।