বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর দেশব্যাপী সব ইউনিটকে পুলিশি যানবাহনের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে। উগ্রবাদী সংগঠন বা দুষ্কৃতকারীরা পুলিশি যানবাহনে হামলা বা নাশকতার চেষ্টা করতে পারে—এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার জারি করা এক জরুরি বার্তায় পুলিশ সদর দপ্তর জানায়, পুলিশের জিপ, পিকআপ, বাসসহ সব ধরনের যানবাহনের নিরাপত্তায় কোনো ধরনের শিথিলতা বা অবহেলা বরদাশত করা হবে না। বিশেষ করে দায়িত্ব পালনকালে এবং ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, দায়িত্ব পালনের সময় সাময়িকভাবে যানবাহন থামাতে হলে অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করতে হবে। চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া কোনো অবস্থাতেই পুলিশি যানবাহন পরিত্যক্ত বা নজরদারিবিহীন অবস্থায় রাখা যাবে না। সার্বক্ষণিক দায়িত্বপ্রাপ্ত সদস্যদের তত্ত্বাবধানে যানবাহন রাখতে হবে।
এ ছাড়া থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ডসহ সরকারি স্থানে পার্কিং করা যানবাহনের নিরাপত্তাও আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তর নির্দেশনাটিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও অন্যান্য ইউনিটের কর্মকর্তাদের তা কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।