বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আসাদুল হাবিব দুলু
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। গাছকে বড় করে তুলতে যেমন নিয়মিত পরিচর্যা প্রয়োজন, তেমনি একটি শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতেও প্রয়োজন সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সুস্থ সামাজিক পরিবেশ।
শনিবার লালমনিরহাট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন ও বিভিন্ন সংগঠনের মাঝে চারাগাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত এবং সুস্থ জীবন গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
তিনি সামাজিক সংগঠনগুলোর আরও সক্রিয় ভূমিকা কামনা করে সামাজিক অপরাধ ও অবক্ষয় রোধে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক রাশেদুল হক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ত্রাণমন্ত্রী লালমনিরহাটে আরডিআরএস পরিচালিত অন্ধ শিশুদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।