বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

হাবিবুর রশিদ হাবিব
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে যাত্রীসেবা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত একটি কর্ডলাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) চলছে, যা বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে।
শনিবার বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, কর্ডলাইনটি চালু হলে ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রার সময় প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট কমে আসবে।
এর আগে তিনি কক্সবাজার থেকে দোহাজারী পর্যন্ত রেলপথ পরিদর্শন করেন।
হাবিবুর রশিদ জানান, পর্যটক ও সাধারণ যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এতে এ রুটে যাতায়াত আরও সহজ, আরামদায়ক ও সময়োপযোগী হবে। তিনি বলেন, সরকারের লক্ষ্য রেলপথের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে সর্বোচ্চ যাত্রীসেবা নিশ্চিত করা।
প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন নির্মাণের সময় কাটা পড়া প্রায় দুই লাখ ৪০ হাজার গাছের পরিবর্তে যে গাছ লাগানো হয়েছিল, সেগুলোর বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। কোথাও ঘাটতি থাকলে তা পূরণের উদ্যোগ নেওয়া হবে।
রেলের জায়গা দখল করে মাদকের আখড়া গড়ে ওঠার অভিযোগের বিষয়ে তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মাদক-সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এবং আইন প্রয়োগকারী সংস্থার কেউ জড়িত থাকলেও তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
রেলওয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করা হয় এবং তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
তিনি আরও জানান, নতুন করে রেলের কোনো জমি লিজ দেওয়া হবে না। ইতোমধ্যে দেওয়া লিজগুলো পর্যালোচনা করে প্রয়োজন হলে বাতিল করা হবে। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।