বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের কাছে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন রোহিঙ্গারা।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উখিয়ার কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় দূতের গাড়িবহরের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। শান্তিপূর্ণ এ কর্মসূচির মাধ্যমে নিজ দেশ মিয়ানমারে দ্রুত ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন আশ্রয়প্রার্থীরা।

রোহিঙ্গা যুবক আহমদ উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে শরণার্থী হিসেবে জীবন কাটছে। নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদার নিশ্চয়তা পেলে তারা নিজ দেশে ফিরে যেতে চান।
রোহিঙ্গা প্রতিনিধিরা বলেন, তাদের ওপর সংঘটিত নির্যাতনকে যুক্তরাষ্ট্র 'গণহত্যা' হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই দায়ীদের বিচারের আওতায় আনা এবং নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন তারা।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর)-এর সংগঠক মাস্টার সৈয়দ উল্লাহ বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা দিয়ে আসছে, এজন্য তারা কৃতজ্ঞ। তবে কোনো জনগোষ্ঠী চিরদিন শরণার্থী হয়ে থাকতে চায় না।
প্রত্যাবাসনের ক্ষেত্রে পূর্ণ নাগরিকত্ব, সমঅধিকার, নিরাপত্তা, ন্যায়বিচার এবং আন্তর্জাতিক সুরক্ষার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রত্যাবাসন-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রোহিঙ্গাদের অংশগ্রহণও জরুরি বলে তিনি উল্লেখ করেন।
এর আগে দুপুরে সার্জিও গোরের নেতৃত্বে ১১ সদস্যের মার্কিন প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে উখিয়ার উদ্দেশে রওনা হয়। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও ছিলেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দল উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি ৮ ওয়েস্ট ও ৬ নম্বর ক্যাম্পও ঘুরে দেখেন। সফর শেষে তারা আরআরআরসি কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশে আসেন সার্জিও গোর। সফরের শেষ দিনে শনিবার (১ আগস্ট) প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তার সফর শেষ হওয়ার কথা রয়েছে।