বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি কোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন না। তবে দায়িত্ব গ্রহণের আগে কিংবা দায়িত্ব ছাড়ার পর তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেসব বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দায়মুক্তি দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের উত্তরে তথ্য উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির দায়মুক্তি নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে। সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনকালীন রাষ্ট্রপতি কোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন না। তবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব শেষে যদি কোনো ধরনের অসদাচরণ বা অভিযোগ থাকে, তাহলে সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তিনি স্পষ্ট করেন, এটি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নয়, বরং যেকোনো রাষ্ট্রপতির ক্ষেত্রেই প্রযোজ্য সাংবিধানিক বিষয়।
সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন আদালতে অভিযোগ দায়েরের বিষয়ে জানতে চাইলে ডা. জাহেদ উর রহমান বলেন, আদালত স্বাধীন। সংক্ষুব্ধ যে কেউ আদালতের শরণাপন্ন হতে পারেন। এ ধরনের বিষয়ে সরকার পক্ষ হয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ব্রিকস সম্মেলন সফর নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়, পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ পেয়েছে। প্রধানমন্ত্রী সম্মেলনে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি সরকারের পর্যায়ে বিবেচনাধীন রয়েছে।
এ ছাড়া তিনি জানান, চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার বিষয়ে সরকারের পূর্বঘোষিত অবস্থান বহাল রয়েছে। পাশাপাশি কক্সবাজারকে সিটি করপোরেশন হিসেবে গঠনের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।