বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সিইসি ও স্পিকার -ছবি : সংগৃহীত
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, সাংবিধানিক বাধ্যবাধকতা এবং পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম নিয়ে আলোচনা হবে।
গত ২৪ জুলাই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে গুরুতর শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন অব্যাহত রাখা সম্ভব নয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘অটোনমিক নিউরোপ্যাথি’সহ হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন তিনি।
রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
এদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে দলীয় নীতিনির্ধারণী ফোরামে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। সংবিধান ও প্রচলিত আইন অনুসরণ করেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।