বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী -ছবি : সংগৃহীত
দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানিয়েছেন, সময়মতো দলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত দেশবাসীর সামনে তুলে ধরা হবে।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে সদ্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ১২ জন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, সম্প্রতি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পাওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দলের আন্দোলন-সংগ্রামে তাদের অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাদের এসব দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নৈতিক অবস্থান থেকে বিচ্যুত হবেন না এবং দেশের স্বার্থ ও আদর্শের প্রশ্নে আপস করবেন না—এমন প্রত্যাশা দলের রয়েছে।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, বর্তমান সরকার গত চার মাসে জনকল্যাণমুখী নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে। বিশেষ করে ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে রিজভী বলেন, তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়েছেন এবং বিএনপি বিষয়টিকে সেই দৃষ্টিতেই দেখছে। তবে তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে বিচার দাবির বিষয়টি উঠেছে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি সরকার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবসহ ১২টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এসব নিয়োগের মধ্যে নির্বাচন কমিশন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, বাংলাদেশ জুট করপোরেশন, বোয়েসেল, বনশিল্প উন্নয়ন করপোরেশন, বিআইডব্লিউটিসি, জাতীয় সমাজকল্যাণ পরিষদ, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, বাংলাদেশ তাঁত বোর্ড এবং বিসিকের বিভিন্ন শীর্ষ পদ অন্তর্ভুক্ত রয়েছে।