বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি রাষ্ট্রপতির পদকে কোনো ব্যক্তির সঙ্গে নয়, বরং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করেছে। তিনি বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দায়িত্ব পালনকালে সরকারকে সহযোগিতা করেছেন এবং তার সাংবিধানিক দায়িত্ব যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেছেন।
শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, মো. সাহাবুদ্দিন স্বৈরাচারী সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার আগের ভূমিকা নিয়ে সমালোচনা ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তী সরকার গঠনের পূর্ববর্তী সংকটময় সময়ে তিনি যে ভূমিকা পালন করেছেন, তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ওই সময়ে রাষ্ট্রকে সাংবিধানিক ধারার মধ্যে রাখতে রাষ্ট্রপতির ভূমিকা প্রশংসার দাবিদার। একই সঙ্গে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতিকে যথাযথভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়নি।
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে পারেন। সেই বিধান অনুসারেই মো. সাহাবুদ্দিন স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরবর্তী ধাপে তা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।
তিনি জানান, গেজেট প্রকাশের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার সংবিধান ও প্রচলিত বিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তার ভাষায়, পুরো প্রক্রিয়াটি সাংবিধানিক বিধান অনুসারেই সম্পন্ন হচ্ছে।