বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
তারুণ্যের আকাঙ্ক্ষাকে সামনে রেখে বিশ্বমানের দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার নতুন কৌশল বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর মিরপুরে ইউসেপ বাংলাদেশের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, তরুণদের ক্ষমতায়নই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলে এমন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করা হবে, যাতে তরুণরা দেশ ও বিদেশের কর্মবাজারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে।
মাহদী আমিন বলেন, সবার লক্ষ্য শুধু চিকিৎসক বা প্রকৌশলী হওয়া নয়; বরং যার যে বিষয়ে আগ্রহ, সে ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠার সুযোগ নিশ্চিত করাই সরকারের উদ্দেশ্য। এ লক্ষ্য বাস্তবায়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, পলিটেকনিক, টিটিসি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এনএসডিএর সনদের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করা এবং প্রশিক্ষণের মান বিশ্বমানে উন্নীত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে ইউসেপ বাংলাদেশের সফল কর্মসংস্থান মডেল দেশের অন্যান্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
শ্রমিকদের অধিকার, বেতন-ভাতা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনের প্রধান চালিকাশক্তি হবে বেসরকারি খাত।
আর সরকার নীতিগত সহায়তা দিয়ে দক্ষ, প্রতিযোগিতামূলক ও কর্মসংস্থানমুখী একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে কাজ করে যাবে।