বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এ অনুষ্ঠিত এক বিশেষ সেশনে ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপির ভূমিকা’ শীর্ষক বক্তৃতা দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত ডিএসসিএসসির আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে চলমান কোর্সে অংশগ্রহণকারী সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বাংলাদেশ পুলিশের মোট ৩৫৩ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বক্তৃতায় মহাপরিচালক আনসার-ভিডিপির গৌরবোজ্জ্বল ইতিহাস, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে বাহিনীর সদস্যদের অবদান এবং স্বাধীনতা পরবর্তী সময়ে জাতীয় নিরাপত্তা ও জনকল্যাণে বাহিনীর ভূমিকা তুলে ধরেন।
তিনি শান্তিকাল ও যুদ্ধকালীন সময়ে বাহিনীর সদস্যদের মোতায়েন পরিকল্পনা, দায়িত্ব ও কার্যক্রমের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন। পাশাপাশি বাহিনীর সাংগঠনিক কাঠামো, সক্ষমতা, বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, গুরুত্বপূর্ণ সরকারি ও কৌশলগত স্থাপনার নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা, নির্বাচনকালীন দায়িত্ব পালন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।
তৃণমূল পর্যন্ত বিস্তৃত এই বাহিনী জাতীয় নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে দেশি-বিদেশি কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহাপরিচালক। অংশগ্রহণকারীরা জানান, এ উপস্থাপনার মাধ্যমে শান্তি ও যুদ্ধাবস্থায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কৌশলগত ভূমিকা, সক্ষমতা এবং জাতীয় নিরাপত্তায় তাদের অবদান সম্পর্কে সম্যক ধারণা লাভ করেছেন।
অনুষ্ঠান শেষে কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের পক্ষ থেকে আনসার মহাপরিচালকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।