বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে শুধু রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন রাজনীতি করা সম্ভব নয়।
জনগণের সামনে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরতে হবে কেবল আবেগ বা স্লোগান দিয়ে মানুষের সমর্থন ধরে রাখা যাবে না।
রোববার (১৯ জুলাই) রাজধানীতে গণঅধিকার পরিষদ (জিওপি) আয়োজিত 'রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা জুলাইয়ের চেতনাকে ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়েছেন, তাদের উচিত নতুন রাষ্ট্রব্যবস্থা ও নতুন রাজনীতির ধারণা জনগণের কাছে পরিষ্কারভাবে উপস্থাপন করা।
নতুন রাজনীতির কথা বলে পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি করলে জনগণ তা গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের রাজনীতিকে এমন পথে এগিয়ে নিতে হবে, যাতে আর কখনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষকে রাজপথে রক্ত দিতে না হয়। এ জন্য জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
মব জাস্টিস প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, মব জাস্টিস কখনোই বিচার হতে পারে না। তার মতে, আইনের শাসন দুর্বল হয়ে পড়লেই এমন অপসংস্কৃতির জন্ম হয়। তাই ন্যায়বিচার নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
বিচার বিভাগ প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসন, আইনসভা ও বিচার বিভাগের সমন্বিত উদ্যোগ ছাড়া আইনের শাসন কার্যকর করা সম্ভব নয়। একই সঙ্গে বিচার ব্যবস্থায় জবাবদিহি ও কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিতে অটল। তার ভাষায়, বিভাজনের রাজনীতি নয় গণতন্ত্র, জবাবদিহি ও জাতীয় ঐক্যই ভবিষ্যৎ বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি।