বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৬৯৯ জন রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছেন ৬৮৯ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯৫ জন। ফলে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৪ জনে।
সবশেষ ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন সিলেট বিভাগের এবং একজন ঢাকা বিভাগের বাসিন্দা।
প্রতিবেদনে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০ জনে পৌঁছেছে। এদের মধ্যে ১৪ হাজার ৩১৮ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে।
এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯৯ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৫ হাজার ৫২৯ জন।