বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
দেশের বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত, সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশদূষণের অন্যতম উৎস ইটভাটা নিয়ন্ত্রণ, রাজধানী থেকে ফিটনেসবিহীন ও অতিরিক্ত ধোঁয়া নির্গতকারী যানবাহন অপসারণ এবং অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে দেশের বর্তমান বায়ু ও শব্দদূষণের পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি তা মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভায় ইটভাটা থেকে সৃষ্ট দূষণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন, যাতে পরিবেশের ক্ষতি কমিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর ইট উৎপাদন নিশ্চিত করা যায়।
রাজধানীতে অতিরিক্ত হর্নের ব্যবহার নিয়ন্ত্রণেও কঠোর অবস্থান নেওয়ার কথা জানান তিনি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তির মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পরিবেশ দূষণকারী, মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত সড়ক থেকে অপসারণের ওপর জোর দেওয়া হয়।
যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতে ঢাকার আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে দ্রুত অটোমেটিক ট্রাফিক সিগন্যাল স্থাপনের নির্দেশও দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, সিটি করপোরেশন, পুলিশ এবং অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হ্যাশট্যাগ