বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফাইল ফটো
দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত ও উপসর্গ মিলিয়ে নতুন আক্রান্ত হয়েছেন ৯৯০ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৬ জন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জন মারা গেছেন। মৃতদের মধ্যে ঢাকায় হামে একজন এবং উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুইজন।
একই সময়ে পরীক্ষায় নতুন করে ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৫ জন।
এছাড়া গত একদিনে আরও ৮৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এতে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৬৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা টিকাদান কর্মসূচি জোরদার, দ্রুত শনাক্তকরণ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছেন।