বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তাদের মূল্যায়নে প্রভাব বা ব্যক্তিগত অবস্থান নয় বরং পেশাদার দক্ষতা ও কর্মদক্ষতাকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ।
সোমবার (১৩ জুলাই) ডিএমপি সদর দপ্তরে জুন ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া নির্দেশনায় তিনি এ বার্তা দেন।
সভায় কমিশনার বলেন, পুলিশের দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের কোনো বিকল্প নেই। অপরাধীর রাজনৈতিক পরিচয়, সামাজিক অবস্থান বা অন্য কোনো প্রভাব বিবেচনায় নেওয়া যাবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব।
তিনি রাজধানীতে অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত ও জোরালো অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় প্রয়োজনীয় আইনি ক্ষমতা ও সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশনাও দেন।
ডিএমপি কমিশনার আরও বলেন, ভালো কাজের যথাযথ স্বীকৃতি দেওয়া হবে। অন্যদিকে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ কিংবা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়এমন কোনো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভা শেষে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তায় বিশেষ অবদানের জন্য ডিএমপির বিভিন্ন ইউনিট ও কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়।
জুন মাসের মূল্যায়নে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে পল্লবী থানা। দ্বিতীয় হয়েছে তুরাগ থানা এবং তৃতীয় শাহজাহানপুর থানা।
সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে ডেমরা জোনের মো. শামীম হোসেন প্রথম এবং মোহাম্মদপুর জোনের মো. আবদুল্লাহ আল মামুন দ্বিতীয় স্থান অর্জন করেন।
মাঠপর্যায়ে আদাবর থানার এসআই তরুণ কুমার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় হয়েছেন পল্লবী থানার এসআই মো. সাইফুল ইসলাম। এএসআইদের মধ্যে প্রথম হয়েছেন যাত্রাবাড়ী থানার মো. আখতারুজ্জামান মণ্ডল পলাশ, আর দ্বিতীয় হয়েছেন মিরপুর থানার মো. আনারুল ইসলাম।
গোয়েন্দা শাখার মধ্যে ডিবি-লালবাগ বিভাগ শ্রেষ্ঠ ইউনিটের স্বীকৃতি পায়। পাশাপাশি ডিবি-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হন।
ট্রাফিক বিভাগে ট্রাফিক-মিরপুর বিভাগ শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি অর্জন করে। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট নির্বাচিত হয়েছেন দারুস সালাম ট্রাফিক জোনের মো. দেলোয়ার হোসেন। দ্বিতীয় হয়েছেন গুলশান ট্রাফিক জোনের মো. আশরাফুল ইসলাম।
ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের স্বীকৃতি কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং জনগণকে আরও উন্নত সেবা দিতে উৎসাহিত করবে।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।