বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। তবে কমিটি গঠনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
সোমবার জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে। কমিটি গঠনের ঘোষণা দেওয়ার পর বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান আপত্তি জানিয়ে বক্তব্য দেন এবং পরে দলীয় সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
ওয়াকআউটের আগে ডা. শফিকুর রহমান বলেন, তারা সংসদ সদস্য এবং সংস্কার পরিষদের সদস্য—দুই ধরনের শপথ নিয়েছেন। তার দাবি, সংস্কার পরিষদের কার্যক্রমকে পাশ কাটিয়ে নতুন কমিটি গঠন করা হলে তা গ্রহণযোগ্য হবে না। এ কারণে তারা আগের অবস্থানেই অনড় রয়েছেন।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। গণভোটের মতো গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করা হলে ভবিষ্যতে জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এরপর জনগণের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি—এ অভিযোগ তুলে বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন।
সংবিধান সংশোধন বিশেষ কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। সদস্য হিসেবে রয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নাল আবেদিন, মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, সাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং মোহাম্মদ অলিউল্লাহ।
কমিটিটি সংবিধান সংশোধন-সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের দায়িত্ব পালন করবে।