বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি সংগৃহীত
জাতীয় সংসদে ছয়টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সম্মতিক্রমে পৃথক প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে প্রস্তাবগুলো অনুমোদন পায়।
নতুন গঠিত কমিটিগুলো হলো—মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটিগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপি সদস্য মো. মনিরুল হক চৌধুরী। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কুমিল্লা-৯ আসনের বিএনপি সদস্য মো. আবুল কালামকে।
এদিকে সংরক্ষিত নারী আসন-২৭-এর বিএনপি সদস্য জহরত আদিব চৌধুরীকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপি সদস্য মো. খালেদ হোসেন মাহবুব।
অন্যদিকে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী-৩ আসনের বিএনপি সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলনকে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বরিশাল-৩ আসনের বিএনপি সদস্য জয়নুল আবেদীন।
সংসদীয় কার্যক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কর্মকাণ্ড পর্যালোচনা, জবাবদিহি নিশ্চিত করা এবং নীতিগত সুপারিশ প্রদানের দায়িত্ব পালন করবে এসব স্থায়ী কমিটি।