বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন -ছবি : সংগৃহীত
চিকিৎসাসেবায় মানবিকতা, নৈতিকতা ও সহানুভূতির ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা ও আন্তরিক আচরণ একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সম্মানজনক ও মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা শুধু একটি পেশা নয় এটি মানুষের জীবন রক্ষার একটি মহান দায়িত্ব। সংকটময় মুহূর্তে মানুষ চিকিৎসকের ওপর সর্বোচ্চ আস্থা রাখে। তাই চিকিৎসকদের পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিকতা ও নৈতিক মূল্যবোধ ধারণ করতে হবে।
তিনি বলেন, রোগীদের ভালোবাসা, সহানুভূতি ও সম্মানের সঙ্গে চিকিৎসাসেবা দিলে তার ইতিবাচক প্রভাব রোগীর সুস্থতায়ও পড়ে। চিকিৎসকদের মধ্যে মেডিকেল এথিকস ও পেশাগত নৈতিকতা আরও শক্তিশালী করারও আহ্বান জানান তিনি।
করোনা মহামারি, হামের প্রাদুর্ভাব এবং সাম্প্রতিক বন্যার সময় চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, দুর্যোগের সময় ছুটি উপেক্ষা করে চিকিৎসকেরা মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে বন্যাকবলিত এলাকায় গভীর রাতেও চিকিৎসাসেবা প্রদান তাদের মানবিক দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ।
তিনি জানান, বর্তমান সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চিকিৎসা শিক্ষা ও গবেষণার জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি কমিউনিটি ক্লিনিক, উপজেলা হাসপাতাল ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী মাস থেকে বাস্তবায়ন শুরু হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজধানী ও গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবার বৈষম্য কমিয়ে দেশের প্রতিটি নাগরিকের জন্য সমান মানের চিকিৎসাসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। চিকিৎসকদের যৌক্তিক দাবিগুলোও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, তবে জনগণের সেবায় কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই।
চিকিৎসকদের সময়ানুবর্তিতা, পেশাগত শৃঙ্খলা ও মানবিক আচরণ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব গুণাবলি অনুসরণ করলে চিকিৎসকরা মানুষের আস্থা ও সম্মানের প্রতীক হয়ে উঠবেন।