বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন -ছবি : সংগৃহীত
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। তিনি বলেন, দেশের বন্যাকবলিত এলাকায় ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা সম্পন্ন হওয়ার পর তাদের মধ্যে সরকারি সহায়তা বিতরণ করা হবে।
শনিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বন্যায় ফসল ও কৃষি কার্যক্রমে ক্ষতিগ্রস্তদের দ্রুত চিহ্নিত করতে স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সহায়তার আওতায় আসতে পারেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অতীতের অনিয়মের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রধানমন্ত্রী নিজেই বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন ফলে এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রুহুল আমিন বলেছেন, কুমিল্লার পরিবেশ সংরক্ষণ রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার এ কর্মসূচিতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। আমরা আশা করব, মেলায় সর্বস্তরের মানুষ আসবেন। তাদের পছন্দের বৃক্ষ কিনবেন।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।