বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি সংগৃহীত
টানা বৃষ্টি ও সরবরাহে বিঘ্নের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। গত কয়েক দিনের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে মুরগির বাজারে তেমন কোনো পরিবর্তন হয়নি। আগের সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মুরগি।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর মহাখালী, গুলশান, শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিতে সবজি ক্ষেতে ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি পরিবহন ব্যাহত হওয়ায় ঢাকায় সরবরাহ কমে গেছে। এ কারণেই সবজির দাম বেড়েছে।

বাজারে করলা, ঢেঁড়স, পটল, বরবটি, বেগুন, কচুর লতি, চিচিঙ্গা, টমেটো, ফুলকপি, বাঁধাকপিসহ প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। কাঁচামরিচের দামও কেজিতে প্রায় ৪০ টাকা বেড়ে ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ধনেপাতা, লেবু, শসা, লাউ ও অন্যান্য সবজির দামও আগের তুলনায় বেশি।
অন্যদিকে মুরগির বাজারে স্থিতিশীলতা দেখা গেছে। সোনালি, ব্রয়লার, লেয়ার ও দেশি মুরগি গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। ফলে সবজির তুলনায় মুরগির বাজারে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা।
তবে বাজারে আসা অনেক ক্রেতার অভিযোগ, বৃষ্টিকে অজুহাত করে অস্বাভাবিকভাবে সবজির দাম বাড়ানো হয়েছে। তাদের দাবি, বাজারে পণ্যের ঘাটতি না থাকলেও অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে।
বাজার বিশ্লেষকদের মতে, মৌসুমি বৃষ্টির কারণে সরবরাহে সাময়িক প্রভাব পড়লেও নিয়মিত বাজার তদারকি থাকলে অযৌক্তিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই সাধারণ মানুষের স্বস্তির জন্য বাজার মনিটরিং আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।