বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

উপদেষ্টা মাহদী আমিন- ফাইল ছবি
চট্টগ্রাম অঞ্চলে চলমান বন্যা ও পাহাড়ধস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেওয়া ১০টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
শুক্রবার (১০ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় দুর্গত এলাকার সার্বক্ষণিক তদারকি চলছে। ইতোমধ্যে ১,০৫৭টি আশ্রয়কেন্দ্র চালু করে প্রায় ১২ হাজার মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পাঁচ জেলায় ২ কোটি ১৫ লাখ টাকা এবং ৩,৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, শিশুখাদ্য ও খাদ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকাজে প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে।
মাহদী আমিনের দেওয়া তথ্য অনুযায়ী, ভারী বর্ষণ ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে জলাবদ্ধতা কমাতে চট্টগ্রাম-দোহাজারী ৪৭ কিলোমিটার রেলপথ পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং পাহাড়ধসের ঝুঁকিতে থাকা মানুষের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থাও করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, সরকারের সমন্বিত উদ্যোগ ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে দুর্যোগ পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা সম্ভব হবে।