বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি খেলাকে ঘিরে সব ধরনের সহিংসতা ও উগ্র সমর্থন থেকে বিরত থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বকাপের আবহে সারা দেশে বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তবে এই আনন্দ যেন কোনোভাবেই সহিংসতায় রূপ না নেয়।
তিনি বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সেটি শুধুই খেলার মাঠ ও আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। খেলা নিয়ে প্রাণহানি বা বিশৃঙ্খলা অত্যন্ত দুঃখজনক।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, তার কাছে থাকা তথ্যে বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও সহিংসতায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। তাই তিনি স্পিকারের মাধ্যমে দেশবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে বিশ্বকাপ উপভোগ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ফুটবল মানুষের আনন্দের উৎস। তাই এই আনন্দকে ঘিরে কোনো ধরনের হিংসা, সংঘাত বা আইনশৃঙ্খলার অবনতি যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।