বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি :;সংগৃহীত
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেকে আটকে থাকা প্রায় ১৫০ পর্যটককে নিরাপদে ফিরিয়ে এনেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত বুধবার সকাল থেকে খাগড়াছড়ি-সাজেক সড়কের কয়েকটি স্থান পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে বেড়াতে যাওয়া প্রায় ৬০০ পর্যটক সাজেকে আটকা পড়েন।
পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়নের তত্ত্বাবধানে বাঘাইহাট জোন দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে।
বৃহস্পতিবার সেনাসদস্যরা ভেলা ও নৌকার সাহায্যে পর্যটকদের দীঘিনালায় পৌঁছে দেন। সেখান থেকে তাদের জেলা সদরে ফেরার ব্যবস্থা করা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৫০ পর্যটক নিরাপদে খাগড়াছড়ি জেলা সদরে ফিরেছেন। বাকি আটকে থাকা পর্যটকদেরও পর্যায়ক্রমে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।