বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফাইল ছবি
রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে বংশালের একটি আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাসার ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। বিস্ফোরণের পর আহত আরেক ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্ফোরণের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।