বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফাইল ছবি
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকরিচ্যুত, বরখাস্ত, অব্যাহতিপ্রাপ্ত, বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত বা অন্যভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাদের জন্য নতুন করে আবেদন করার সুযোগ দিয়েছে সরকার।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, যেসব কর্মকর্তা আগে আবেদন করতে পারেননি বা আবেদন করলেও তা বিবেচিত হয়নি, তারা আগামী ১০ আগস্টের মধ্যে আবেদন জমা দিতে পারবেন। আবেদনগুলো যাচাই-বাছাইয়ের জন্য সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধিরাও থাকবেন। আবেদনকারীদের জমা দেওয়া তথ্য-প্রমাণ যাচাই করা হবে এবং প্রয়োজন হলে সাক্ষাৎকারও নেওয়া হবে। এরপর আগামী ১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিটি।
সরকার জানিয়েছে, এই কমিটি শুধুমাত্র ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে বঞ্চিত হওয়া কর্মকর্তাদের আবেদন বিবেচনা করবে। মানবিক বিষয় গুরুত্ব দিয়ে প্রতিটি আবেদন পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, এর আগে একই সময়ে ক্ষতিগ্রস্ত দাবি করা কর্মকর্তাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়েছিল। পরে সরকার সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ১৫০ জন অবসরপ্রাপ্ত, অপসারিত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্ত কর্মকর্তাকে স্বাভাবিক অবসর অথবা ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার নতুন সুযোগের মাধ্যমে বাদ পড়া আবেদনকারীদেরও পুনরায় মূল্যায়নের আওতায় আনা হচ্ছে।