বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আগামী দিনে আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। একই সঙ্গে দুই দেশের মধ্যে শিক্ষা, কৃষি, নারী উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আলোচনায় নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, কৃষি, ডেইরি, পোলট্রি, মৎস্য এবং পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক উঠে আসে।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি বাংলাদেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য পাকিস্তানের বাজারে সহজে প্রবেশের সুযোগ নিশ্চিত করতে সহযোগিতা কামনা করেন।
পাশাপাশি বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও আনারস আমদানির বিষয়েও পাকিস্তানের প্রতি আহ্বান জানান।
জবাবে পাকিস্তানের হাইকমিশনার জানান, দুই দেশের বাণিজ্য গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।
তিনি উল্লেখ করেন, পাকিস্তানের বাজারে বাংলাদেশের জন্য নির্দিষ্ট পরিমাণ পণ্য শুল্কমুক্ত রপ্তানির সুযোগ রয়েছে, যা কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া যেতে পারে।
বৈঠকে উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিয়েও আলোচনা হয়। পাকিস্তানে সাইবার নিরাপত্তা, ন্যানোপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে বলে জানান হাইকমিশনার।
একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও বেশি বৃত্তি দেওয়ার অনুরোধ জানালে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন তিনি।
এ সময় আগামী ১২ ও ১৩ জুলাই ইসলামাবাদে অনুষ্ঠিতব্য ওআইসির নারীবিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়। সফর উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রীকে শুভেচ্ছা জানান পাকিস্তানের হাইকমিশনার।