বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় -ছবি: সংগৃহীত
নগর নিরাপত্তা জোরদার ও প্রযুক্তিনির্ভর আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে পাকিস্তানের ‘সেফ সিটি’ উদ্যোগ বাংলাদেশের জন্য অনুসরণযোগ্য হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (ইন্টেরিয়র) ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভীর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের বিভিন্ন বড় শহরে বাস্তবায়িত ‘সেফ সিটি’ প্রকল্প নগর নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক ফল দিয়েছে। বাংলাদেশের শহরগুলোকে আরও নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করে তুলতে এ বিষয়ে কারিগরি ও কৌশলগত সহযোগিতা পাওয়া গেলে তা কাজে লাগানো সম্ভব হবে।
তিনি জানান, ২০২৫ সালে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদ, লাহোর, মুলতান ও করাচিতে বাস্তবায়িত ‘সেফ সিটি’ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে অভিজ্ঞতা অর্জন করেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নেওয়ার কথা ভাবা হচ্ছে।
বৈঠকে মাদক পাচার প্রতিরোধ, পুলিশ সদস্যদের উন্নত প্রশিক্ষণ, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি মিয়ানমারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক পরিসরে পাকিস্তানের সহযোগিতা কামনা করে বাংলাদেশ।
এ সময় পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত অনেক মানুষের জাতীয় পরিচয়সংক্রান্ত জটিলতার বিষয়ও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানবিক দৃষ্টিকোণ থেকে সমস্যাটির দ্রুত সমাধানে পাকিস্তান সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
বৈঠকের শেষে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দেশটি সফরের আমন্ত্রণ জানান।