বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফাইল ছবি
টানা ভারী বর্ষণ ও বন্যাজনিত পরিস্থিতির কারণে চট্টগ্রাম ও রাঙামাটির পর এবার কক্সবাজার জেলারও বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত পৃথক এক বিজ্ঞপ্তিতে কক্সবাজারে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে একই রাতে প্রকাশিত আরেকটি নির্দেশনায় শুধু চট্টগ্রাম ও রাঙামাটি জেলার পরীক্ষা স্থগিতের কথা বলা হয়েছিল। তখন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়িতে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।
পরবর্তীতে আবহাওয়ার অবনতির কারণে কক্সবাজারকেও স্থগিতাদেশের আওতায় আনা হয়। ফলে বুধবার চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার—এই তিন জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি জানিয়েছেন, যেসব পরীক্ষা স্থগিত হয়েছে, সেগুলোর নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে। একই সঙ্গে ওই পরীক্ষাগুলো পৃথক প্রশ্নপত্রে নেওয়া হবে বলেও তিনি জানান।
এদিকে চলমান এইচএসসি পরীক্ষায় দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।
অবিরাম বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেখানে ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ৪৩ বছরের মধ্যে জুলাই মাসে এক দিনে সর্বোচ্চ।
একই ধরনের ভারী বর্ষণে রাঙামাটি ও কক্সবাজারেরও বহু নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এসব পরিস্থিতি বিবেচনায় নিয়েই সংশ্লিষ্ট জেলাগুলোর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।