বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে রোহিঙ্গা সংকট, তিস্তা প্রকল্প, চীনের বিনিয়োগ এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (বিসিএমইসি), বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।
আলোচনায় বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক উন্নয়ন কার্যক্রমে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।
বৈঠকে ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানে চীনের সক্রিয় ভূমিকা কামনা করেন। তিনি মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও স্থায়ী প্রত্যাবর্তন নিশ্চিত করতে চীন সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।
এছাড়া তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, বিসিএমইসি, বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধি এবং সম্ভাব্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং এবং পলিটিক্যাল অ্যাটাশে রু কি উপস্থিত ছিলেন।
অন্যদিকে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।