বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফাইল ছবি
বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় মঙ্গলবার শীর্ষ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মান তুলনামূলকভাবে উন্নত হয়ে সহনীয় পর্যায়ে রয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা ১৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার (IQAir)-এর সর্বশেষ সূচকে এ তথ্য উঠে এসেছে।
তালিকায় মোট ১২৪টি শহরের মধ্যে জাকার্তার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ১৮২, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। একই সময়ে ঢাকার স্কোর ছিল ৭৬, যা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ বায়ুমানের নির্দেশক। এ অবস্থায় সাধারণ মানুষের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি না থাকলেও সংবেদনশীল ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০-৫০ স্কোরকে ভালো, ৫১-১০০ মাঝারি বা সহনীয়, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ অস্বাস্থ্যকর, ২০১-৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণ কমাতে যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণ, শিল্পকারখানার নির্গমন কমানো এবং সবুজায়ন বাড়ানোর মতো দীর্ঘমেয়াদি পদক্ষেপের বিকল্প নেই।