বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফাইল ছবি
ছয় দিনের বিরতির পর আজ (মঙ্গলবার) আবারও বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন যা চলতি বছরের বাজেট অধিবেশন হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হওয়ার পর অধিবেশন মুলতবি করা হয়েছিল। বিরতি শেষে আজ থেকে আবারও সংসদের কার্যক্রম শুরু হচ্ছে।
চলমান অধিবেশনে ইতোমধ্যে নতুন অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদনের পাশাপাশি অর্থ বিল এবং কয়েকটি গুরুত্বপূর্ণ আইনও সংসদে পাস হয়েছে।
এর আগে ১১ জুন বাজেট উপস্থাপনের পর সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা দীর্ঘ আলোচনায় অংশ নেন। বাজেটের বিভিন্ন দিক বিশ্লেষণের পাশাপাশি মূল্যস্ফীতি, অর্থনীতি, কর্মসংস্থান, নির্বাচন ব্যবস্থা, আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়েও তারা বক্তব্য দেন।
সংসদের আজকের অধিবেশনেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল, জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যু এবং সংসদীয় কার্যসূচি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।