বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির -ছবি : সংগৃহীত
সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া। এ সময় তিনি ক্রাউন প্রিন্সের পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
তবে সম্ভাব্য সফরের তারিখ, আলোচ্যসূচি বা দুই দেশের মধ্যে সম্ভাব্য চুক্তি ও সহযোগিতার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
হুমায়ুন কবির বলেন, ক্রাউন প্রিন্স সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
রাষ্ট্রদূত জানিয়েছেন, ক্রাউন প্রিন্স বাংলাদেশ সফর করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন।
তিনি বলেন, ঐতিহাসিকভাবে সৌদির সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। আমরা এটাকে আরও শক্তিশালী করতে চাই। আমরা সৌদির সঙ্গে সম্পর্কের ইতিবাচক সহযোগিতার মাধ্যমে কৌশলগত অবস্থানে নিতে চাই। আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় যাবে। আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো এবং সৌদির ক্রাউন প্রিন্সের সফরের আগ্রহ উভয় দিকে থেকে সম্পর্কের তাৎপর্যপূর্ণ প্রমাণ করে।
প্রধানমন্ত্রী কবে নাগাদ সৌদি সফর করতে পারেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমন্ত্রণ আসছে, প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন। এখনো সিদ্ধান্ত হয়নি। এগুলো আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক হবে। তবে গ্রীষ্মের পর হয়তো প্রধানমন্ত্রীর সফর হতে পারে।