বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ -ছবি : সংগৃহীত
সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে শিগগিরই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেন, দলটির রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দেশে তাদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই।
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে খুব শিগগিরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সে সময় তারেক রহমানের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পরামর্শের মাধ্যমে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করা এবং অরাজনৈতিক পরিচয়ের মাধ্যমে আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন বাংলাদেশ গঠনে জনগণের প্রত্যাশা অনেক। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সবাইকে ধৈর্য ধরতে হবে। সরকার পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনার কাজ এগিয়ে নিচ্ছে।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের একটি অংশ বিদেশে অবস্থান করে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে। তারা আর কোনোদিন এ দেশে রাজনীতি করতে পারবে না। রাজনৈতিকভাবে তাদের দাফন হয়ে গেছে।
বক্তব্যের একপর্যায়ে তিনি ‘জুলাই চেতনা’কে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে বলেন, জুলাইয়ের চেতনাকে কেউ যেন ব্যবসার হাতিয়ার না বানায়। যারা তা করবে, দেশের মানুষই তাদের যথাযথ জবাব দেবে।