বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
দীর্ঘ সময় পর ভোক্তাদের জন্য স্বস্তির খবর এনে বোতলজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কেজিপ্রতি প্রায় ৩০ টাকা হারে মূল্য হ্রাস পাওয়ায় ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। গত মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৮৫ টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর রমনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন মূল্য ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।
তিনি জানান, ঘোষিত নতুন মূল্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে কার্যকর হবে।
বিআরসি চেয়ারম্যান বলেন, জুন মাসে সৌদি কন্টাক্ট প্রাইস বা সৌদির সিপি ছিল প্রতিটন ৭৯৯ ডলার যা চলতি মাসে প্রতিটন ৫৯৩ ডলারে নেমেছে। অর্থাৎ এক্ষেত্রে সৌদি সিপি কমেছে প্রতি টনে ২০৬ ডলার।
তিনি আরও জানান, এই মাসে ডলারের বিনিময় হার একটু বেড়েছে। গত মাসের চেয়ে মাসে ছিল ১২২ টাকা ৮১ পয়সা আর চলতি মাসে ১২৩.০৮ টাকা বিবেচনা করা হয়েছে। অর্থাৎ ২৭ পয়সা বেড়েছে। জাহাজ ভাড়া ও অন্যান্য খরচ মিলিয়ে প্রিমিয়াম ২০০ ডলার থেকে কমে ১৮০ ডলার হয়েছে। সেই অনুযায়ী প্রতি কেজি এলপিজির মূল্য যেটি জুন মাসে ছিল ১৫৭.০৬ টাকা। এটি জুলাই মাসে এসে হয়েছে ১২৭.৩০ টাকা। অর্থাৎ কেজি প্রতি কমেছে ২৯ দশমিক ৭৬ টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই মাসে নতুন দর অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১৫২৮ টাকা হবে। প্রতি ১২ কেজিতে ৩৫৭ টাকা কমেছে। ১২ কেজি সিলিন্ডার কোম্পানি বিক্রি করবে ১৪৩৩ টাকা, পাইকারি পর্যায়ে ১৪৮৩ টাকায় এবং খুচরা পর্যায়ে বিক্রি হবে ১৫২৮ টাকায়। একই সাথে অন্যান্য পরিমাণের এলপিজি সিলিন্ডারও বিক্রি হবে।
একই সঙ্গে জুলাই মাসে বাসা-বাড়িতে সরবরাহ করা রেটিকুলেটেড পদ্ধতির গ্যাস বিক্রি হবে প্রতিকেজি ১২৩ টাকা ৫৫ পয়সায়। আর যানবাহনে ব্যবহৃত অটো গ্যাস বিক্রি হবে প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা।